সুপার এইটে উঠল যারা, কার কখন খেলা

সুপার এইটে উঠল যারা, কার কখন খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপে বাকি আর মাত্র চার ম্যাচ। তার আগেই সুপার এইট পর্বে আট দল জায়গা নিশ্চিত করে ফেলেছে। সবশেষ সুপার এইটের টিকিট পেয়েছে পাকিস্তান। তার আগে টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছে গেছে সাত দল। তারা হলো- ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। তারা বিদায় করেছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। আট দল এখন দুটি গ্রুপে ভাগ হয়ে সুপার এইটে লড়বে সেমিফাইনালের টিকিট পাওয়ার জন্য। দুই গ্রুপের সেরা চার দল খেলবে শেষ চারে। সেমির সেরা দুদল নাম লিখবে ফাইনালে।

বিজ্ঞাপন

সেমিফাইনাল বা ফাইনালে ফের দেখা হয়ে যেতে পারে চিরবৈরী দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের। সুপার এইটে গ্রুপ-১-এ লড়াই করবে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর গ্রুপ-২-এ মোকাবিলা করবে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

গ্রুপ-১

ভারত

জিম্বাবুয়ে

ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকা

গ্রুপ-২

পাকিস্তান

শ্রীলঙ্কা

ইংল্যান্ড

নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার এইটের সূচি

২১ ফেব্রুয়ারি

নিউজিল্যান্ড-পাকিস্তান । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

২২ ফেব্রুয়ারি

শ্রীলঙ্কা-ইংল্যান্ড । বিকাল ৩টা ৩০ মিনিট

ভারত-দক্ষিণ আফ্রিকা । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

২৩ ফেব্রুয়ারি

জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

২৪ ফেব্রুয়ারি

ইংল্যান্ড-পাকিস্তান । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

২৫ ফেব্রুয়ারি

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

২৬ ফেব্রুয়ারি

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা । বিকাল ৩টা ৩০ মিনিট

ভারত-জিম্বাবুয়ে । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

২৭ ফেব্রুয়ারি

ইংল্যান্ড-নিউজিল্যান্ড । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

২৮ ফেব্রুয়ারি

শ্রীলঙ্কা-পাকিস্তান । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

১ মার্চ ২০২৬

জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা । বিকাল ৩টা ৩০ মিনিট

ভারত-ওয়েস্ট ইন্ডিজ । সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন