দেশে ফিরছেন জাকের আলী-মুশফিক হাসান

দেশে ফিরছেন জাকের আলী-মুশফিক হাসান

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন জাকের আলী অনিক ও মুশফিক হাসান। তবে দুজনের টেস্ট খেলা হচ্ছে না। ফিরতে হচ্ছে দেশে। তাদেরকে নিয়ে আলাদা পরিকল্পনা হাতে নিয়ে বিসিবি। এই দুই ক্রিকেটারকে টেস্ট স্কোয়াড থেকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞাপন

খুব শিগগিরই বাংলাদেশ ‘এ’ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে তারা দুজন ঢাকায় ‘এ’ দলের ফিটনেস ও স্কিল অনুশীলনে যোগ দেবেন।

অন্যদিকে প্রথম টেস্টের জন্য সম্পূর্ণ ফিট হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। এদিকে চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিটনেস টেস্টে সফল হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ রাতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করতে যাচ্ছেন। দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকেতে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নামবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ পেল স্বস্তির খবর। প্রথম টেস্টের জন্য সম্পূর্ণ ফিট হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। অন্যদিকে পেসার শরিফুল ইসলামও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার বিমান ধরতে যাচ্ছেন আজ রাতে।

ইনজুরি থেকে সেরে উঠে লিটন কুমার দাস তার শতভাগ ফিটনেস প্রমাণ করেছেন। ডারউইনে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের একাদশে তার খেলা নিয়ে আর কোনো সংশয় নেই। টপ বা মিডল অর্ডারে তার উপস্থিতি দলের ব্যাটিং গভীরতা বাড়িয়ে দেবে নিশ্চিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন