৩০০ রানের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

৩০০ রানের পথে বাংলাদেশ

শুরুটা ভালো হয়নি। ম্যাচের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ হারায় ওপেনার সাইফ হাসানকে। তবে শুরুর সেই সঙ্কট কাটিয়ে উঠে বাংলাদেশ আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং ওয়ানডাউন ব্যাটার নাজমুল হাসান শান্তর ব্যাটে। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয় ৯৬ রান। সেই ব্যাটিং শক্তির ওপর ভর করে বাংলাদেশের ইনিংস সামনে বাড়ে। তামিম ও শান্তর হাফসেঞ্চুরিতে দলের বড় রানের ইনিংস গড়ার সুযোগ তৈরি হয়। যেভাবে বাংলাদেশের ইনিংসের অগ্রগতি হচ্ছিল তাতে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ৩০০ রানের সম্ভাবনা বেশ ভালভাবেই উঁিকঝুঁকি দিচ্ছিল। এই রিপোর্ট লেখার সময় ৩৭

ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলে।

বিজ্ঞাপন

সকালে টস জিতে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বোলিংটা মন্দ হয়নি। তবে মন্দ যা হওয়ার তার সবটুকুই হয়েছে দলের ফিল্ডিংয়ে। বাংলাদেশের ইনিংসের শুরুর ৩৬ ওভারে সবমিলিয়ে তিনটা ক্যাচ মাটিতে ফেলেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। অবশ্য এর মধ্যে দর্শনীয় দুটো ক্যাচও নেয় তারা। কিন্তু সেই ক্যাচের সৌন্দর্য নষ্ট বাকি তিন মিসে!

তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল সেঞ্চুরি ডাকছে তাদের। কিন্তু দুজনেই হাফসেঞ্চুরির পর লুজ শট খেলে আউট হন। বিশেষ করে শান্ত নিজের আউটের রিপ্লে দেখলে নিশ্চিতভাবেই দুঃখ করবেন- কি শটস খেললাম এটা!

মোসাদ্দেক হোসেন সৈকত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ ছুটছিল তিনশর রানের ম্যাজিক ফিগারের দিকেই। চারবছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক খেলছিলেন ৩৯ রানে। তাকে সঙ্গ দিচ্ছিলেন ২১ রান করা হৃদয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন