ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল। মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এর কয়েক ঘণ্টা আগে তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। গত বৃহস্পতিবারও তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
এদিকে, ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে বরফ ও শিলার ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় অব্যাহত রয়েছে। ভোটেকোশি নদীতে পানির প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও যানবাহন ভেসে যাওয়ার পাশাপাশি একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজার ৩২৬ জন নিখোঁজ। উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৫৮৩ জনকে।
চীনের তিব্বত অংশেও অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে চীনা গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


