বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে তফসিল ঘোষণার মাধ্যমে। ইতোমধ্যে গতকাল চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে বিসিবি। এবার মনোনয়নপত্র বিতরণের পালা।
আজ থেকে বিসিবি কার্যালয়ে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দেওয়া হবে।
বিজ্ঞাপন
আগামীকাল থেকে মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা। আগামী ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

