আগেই বিসিবির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন তিন পরিচালক। এবার আজ বিসিবির বোর্ডসভায় যোগ দিয়ে পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান মিতু। তিনি আজ বোর্ডসভায় যোগ দিয়ে পদত্যাগ করেছেন।
এই পরিচালক বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
পদত্যাগের খবর নিশ্চিত করে ফাইয়াজুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।’ সবশেষ বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করেছিলেন।
এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন। কারও পদত্যাগ পত্র এখনো গ্রহণ করেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

