রামগঞ্জে মাদক কারবারের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

রামগঞ্জে মাদক কারবারের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নেওয়ামুল মাওলা মিরনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার নেওয়ামুল মাওলা মিরন উপজেলার দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের সাখাওয়াত উল্যার ছেলে। তিনি পৌরসভার বালুয়া চৌমুহনী বাজার এলাকায় স মিল ও কাঠের ব্যবসা পরিচালনা করে আসছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরও মাদক ও জুয়াসংক্রান্ত মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এ ছাড়া তার বিরুদ্ধে নারীঘটিত বিভিন্ন বিষয়সহ একাধিক অভিযোগ রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন