গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত
ফাইল ছবি

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আল-আকসা হাসপাতালের কাছে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ের জন্য তৈরি একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, আল-আকসা হাসপাতালের কাছে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয়ের জন্য ওই তাঁবুতে ইসরাইলি একটি বিমান হামলা চালায়। এতে দুই ভাই নিহত হন। হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন।

এর আগে মধ্য গাজার মাগাজি শরণার্থীশিবিরের দক্ষিণে গোলাবর্ষণের খবর পাওয়া যায়।

দেইর আল-বালাহ মধ্য গাজার একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের একটি অংশ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছে।

হাসপাতালের কাছে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে এই হামলার ঘটনায় হতাহতদের বিষয়ে আরো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন