মেক্সিকো-কোরিয়া মুখোমুখি কাল সকালে

স্পোর্টস রিপোর্টার

মেক্সিকো-কোরিয়া মুখোমুখি কাল সকালে

দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে এসেছে মেক্সিকো। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনাও করেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়া। এস্তাদিয়ো গুয়াদালাজারায় আগামীকাল শুক্রবার সকাল ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে পারে এটি। কেননা, সেরা ফর্মে আছে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়াও। চেক প্রজাতন্তের বিপক্ষে ২-১ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা। এ নিয়ে টানা ৯ ম্যাচে অপরাজেয় থাকার খেতাব ধরে রেখেছে কোরিয়ানরা। এর মধ্যে সাতটিতে জয় ও দুটিতে ড্র করেছে তারা। ফলে বিশ্বকাপের স্বাগতিক হলেও মেক্সিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে খুবই আত্মবিশ্বাসী কোচ জ্যাভিয়ের আগুরেইর দল।

বিজ্ঞাপন

বিশ্বকাপে সর্বশেষ দুদল মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের আসরে। সেবার মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরেছিল কোরিয়া। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপেও মেক্সিকোর কাছে ৩-১ গোলে হারের রেকর্ড তাদের। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে মোট ১৪ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে আটটি জয়ের রেকর্ড মেক্সিকোর; আর চারটিতে জিতেছে কোরিয়া। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...