আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও তুরস্ক

স্পোর্টস রিপোর্টার

আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও তুরস্ক

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। ‘ডি’ গ্রুপের এ ম্যাচটি দুদলের জন্যই আনুষ্ঠানিকতার। কেননা, এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ ও অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় তারা। নকআউট ম্যাচের আগে টানা জয়ের ছন্দ ধরে রাখাটাই হবে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। অপরদিকে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের। অস্ট্রেলিয়ার কাছে ২-০ এবং প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে দিতে মাঠে নামবে দলটি।
২০০২ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তুরস্ক। এবার নতুন প্রজন্মের দুর্দান্ত দল খেলছে তাদের। কিন্তু ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো তুরস্কের। নকআউটের লড়াই না থাকলেও ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর আরেকটি বিশ্বকাপ জয় উপহার দেওয়ার সুযোগ দলটির সামনে।
অন্যদিকে বিশ্বকাপে সবকিছুই ‍যুক্তরাষ্ট্রের পক্ষে। তাদের সামনে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচ জয়ের রেকর্ডের হাতছানি। তবে আনুষ্ঠানিকতার ম্যাচে বেশি চাপ নেবে না যুক্তরাষ্ট্র। নকআউট পর্বের ম্যাচের আগে খেলোয়াড়দের চূড়ান্তভাবে তৈরি করে নেওয়ার সুযোগ কাজে লাগাবেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিউ পচেত্তিনো। এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে যুক্তরাষ্ট্র ও তুরস্ক মোট পাঁচ ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটি করে ম্যাচ জিতেছে দুদল; একটি ড্র হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...