ফুটবলের ইতিহাসে প্রথমবার ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ফুটবলের ইতিহাসে প্রথমবার ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দল ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পাবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতির অনুসরণে এই নতুন রীতি চালু করছে ফিফা।

শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে কাস্টমাইজড চ্যাম্পিয়নশিপ রিং। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ট্রফি, পদক ও প্রাইজমানির পাশাপাশি বিজয়ীদের জন্য যুক্ত হচ্ছে এমন একটি বিশেষ স্মারক, যা এতদিন শুধু আমেরিকার পেশাদার ক্রীড়ার ঐতিহ্য হিসেবেই পরিচিত ছিল। এনএফএল, এনবিএ, এমএলবি ও এনএইচএলের মতো আমেরিকান ক্রীড়া লিগগুলোর দীর্ঘদিনের ঐতিহ্য প্রথমবারের মতো যুক্ত হচ্ছে বিশ্ব ফুটবলে।

বিজ্ঞাপন

ফিফা বলেছে, ‘বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দল এবার প্রথমবারের মতো ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ রিং পাবে। এটি আমেরিকান ক্রীড়ার অন্যতম ঐতিহ্যকে ফুটবলের সঙ্গে যুক্ত করার একটি বিশেষ উদ্যোগ।’

ফিফার তথ্য অনুযায়ী, মোট ২০২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও সদস্যদের জন্য। বাকি ১৯৯৬টি সীমিত সংস্করণের লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে ভক্তদের জন্য বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, সঙ্গে চ্যাম্পিয়ন দলের পরিচয় যুক্ত করে বিশেষভাবে তৈরি করা হবে। প্রতিটি রিং হবে স্বতন্ত্র সিরিয়াল নম্বরযুক্ত, কাস্টম-মেড এবং এর সঙ্গে থাকবে অথেনটিসিটির সনদপত্র।

ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী রিং দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রস্তুত করে সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হবে।

আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফলে ইতিহাসের প্রথম এই চ্যাম্পিয়নশিপ রিং হাতে তোলার অপেক্ষায় দুটি দলই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন