উত্তর কোরিয়ার কাছে ১০-০ আর দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার লজ্জাজনক নয় বলে মন্তব্য করলেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। তার মতে, কোরিয়া খুবই উচ্চপর্যায়ের দল। অলিম্পিক, এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমসে তাদের সাফল্য রয়েছে। তাই এ মানের দলের কাছে এমন হার স্বাভাবিক হিসেবেই দেখছেন বাটলার। তিনি বলেন, ‘এই মানের দলের কাছে হেরে যাওয়ায় কোনো লজ্জা নেই; তবে হতাশার। আমরা হতাশ হয়েছি। এগুলো ভুলে আমরা আবার এগিয়ে যাব। আমি বলেছিলাম, মিয়ানমার ম্যাচের জন্য আমরা দলকে তৈরি করেছি।’
আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের দিকেই এখন তাকিয়ে বাংলাদেশের ইংলিশ কোচ বাটলার।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

