রদ্রির বিকল্প হিসেবে এনজোকে চায় সিটি

রদ্রির বিকল্প হিসেবে এনজোকে চায় সিটি

ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ তারকা রদ্রিগো হার্নান্দেজ রদ্রি অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারেন—এমন গুঞ্জনে সরগরম ইউরোপীয় ফুটবল বাজার। শুরুতে রিয়াল মাদ্রিদের প্রতি আগ্রহ দেখালেও, সাম্প্রতিক খবর বলছে, ইউটার্ন নিয়ে কাতালান ক্লাব বার্সেলোনার দিকে ঝুঁকেছেন। বার্সেলোনা ইতোমধ্যে তাকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে এবং ক্লাবের দীর্ঘমেয়াদি প্রকল্প রদ্রির পছন্দ হয়েছে বলে জানা গেছে। তবে চলতি দলবদলের মৌসুমে এই চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে রদ্রিকে হারানোর শঙ্কা থেকে আগেভাগেই বিকল্প পরিকল্পনা সাজাচ্ছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর মতে, স্প্যানিশ মিডফিল্ডারের যোগ্য উত্তরসূরি হিসেবে সিটির মূল নজরে রয়েছেন চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। এনজোকে ম্যানসিটির মিডফিল্ড শক্তিশালী করার জন্য ‘স্বপ্নের সাইনিং’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। চেলসিতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় কোচ এনজো মারেস্কার সঙ্গেও এনজোর চমৎকার সুসম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে মিডফিল্ডে মান ও অভিজ্ঞতা বাড়াতে আগ্রহী বলে জানা গেছে। চেলসিও সন্তোষজনক প্রস্তাব পেলে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে ১২ কোটি ১০ লাখ ইউরো খরচ করে তাকে দলে নেওয়ায় এবং বর্তমানে চেলসির গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় এই চুক্তিটি বেশ জটিল রূপ নিতে পারে।

এনজো ছাড়াও সিটির নজরে রয়েছেন ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সি প্রতিভাবান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। তবে প্রিমিয়ার লিগে খেলার বাস্তব অভিজ্ঞতা থাকায় এনজোকেই এগিয়ে রাখছে সিটি কর্তৃপক্ষ। সবমিলিয়ে রদ্রির দলবদল ও নতুন মিডফিল্ডার সংগ্রহের এই তৎপরতা ঘিরে এখন স্কোয়াড পুনর্গঠনের গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে পেপ গার্দিওলার সাবেক ক্লাবটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন