খেলোয়াড় সরবরাহে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্ব চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

খেলোয়াড় সরবরাহে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্ব চ্যাম্পিয়ন

ফিফা বিশ্বকাপে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগের ফুটবলার সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিশিয়াল পরিসংখ্যান এবং বিভিন্ন ফুটবল ডেটা অনুযায়ী, এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের লিগগুলোয় খেলা ফুটবলারদের সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ১৭৬ জন ফুটবলার খেলবেন এবারের বিশ্বমঞ্চে। জার্মানির বুন্দেসলিগার ফুটবলার রয়েছেন ১০১ জন প্লেয়ার। স্পেনের লা লিগার খেলোয়াড় আছে ৮১ জন। ফ্রান্সের ফরাসি লিগ ওয়ানের ফুটবলার বিশ্বকাপ রয়েছেন ৭৯ জন। আর ইতালির সিরি’এর খেলোয়াড় রয়েছেন ৬৬ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন