ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে দাপুটে জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। সৌদি প্রো লিগে আল হাজেমকে ৪–০ গোলে উড়িয়ে দেয় তারা।
ম্যাচের ১৩তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। পেনাল্টি বক্সে কিংসলে কোমানর পাস নিয়ন্ত্রণ করে বাঁ পায়ে নিখুঁত শটে গোল করেন তিনি। ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। ৩০ বছর বয়সের পর এটি ছিল তার ৫০০তম গোলের মাইলফলক।
প্রথমার্ধের মাঝামাঝি ব্যবধান দ্বিগুণ করেন কোমান, অ্যাসিস্ট করেন জোয়াও ফেলিক্স। বিরতির আগে রোনালদোর আরেকটি প্রচেষ্টা অফসাইডের কারণে বাতিল হয়।
৭৭ মিনিটে ব্যবধান ৩–০ করেন ব্রাজিলিয়ান তরুণ অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। নিজ অর্ধ থেকে দারুণ একক দৌড়ে গোল করে ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে দেন তিনি।
শেষ দিকে আবারও গোলের দেখা পান রোনালদো। কোমানের পাস থেকে আড়াআড়ি শটে জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এই পর্তুগিজ তারকা।
এই জয়ে টানা অষ্টম লিগ জয় তুলে নিল আল নাসর। ফলে শীর্ষে উঠে তারা এক পয়েন্টে পিছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

