সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বুধবার মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারাল নেপালকে। ফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত কিংবা ভুটান। চলমান সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল লাল-সবুজের জার্সিধারীরা। সেবার ফাইনালে নেপালকেই ৪-১ গোলে হারায় বাংলাদেশ।

স্কোর লাইন ১-০ হলেও বাংলাদেশ আরো বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু বেশ কিছু নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। ফলে ১১ মিনিটে মানিকের গোলটিই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। কর্নার পেয়ে পরিকল্পনামাফিক আক্রমণে যায় বাংলাদেশ। মুর্শেদ আলীর চিপ থেকে হেডে গোল করেন মানিক। এরপর একটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়।

বিজ্ঞাপন

এই ম্যাচেও আলো কেড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সহোদর ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। প্রথমবার বাংলাদেশের হয়ে খেলছেন তারা। এরই মধ্যে এক ম্যাচে রোনান এক ম্যাচ জোড়া গোল করেছেন। নেপালের বিপক্ষে খেলেছেন ডেকলানও। সুলিভান ব্রাদার্স দারুণ নৈপুণ্য দেখান। তাদের ঘিরে এবারও শিরোপা জয়ের পথে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেে লাল-সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৩ এপ্রিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...