আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ ও হুথি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। প্রথমবারের মতো এই মর্যাদাকর টুর্নামেন্টের আয়োজক দেশ সৌদি আরবে সাম্প্রতিক সংঘাতের কারণে লজিস্টিক জটিলতা এবং দলগুলোর ভ্রমণ বিঘ্নিত হওয়ার তীব্র শঙ্কা তৈরি হয়েছিল।
মূল সূচি অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই আসর বসার কথা ছিল সৌদি আরবে। তবে অংশগ্রহণকারী দল ও স্টেডিয়ামে উপস্থিত হতে যাওয়া দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করে টুর্নামেন্টটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে এএফসি।
এএফসি সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী টুর্নামেন্টটি আগামী বছরের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা রয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডার ও ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের পরেই এই নতুন সূচি চূড়ান্তভাবে কার্যকর হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

