‘ইয়ামাল’ কি পদবি?

লামিনে নামের পেছনের পেছনের অজানা গল্প জানালেন বাবা

লামিনে নামের পেছনের পেছনের অজানা গল্প জানালেন বাবা

ফুটবল বিশ্বে এখন যার পা ছুঁয়ে জাদুকরি সাফল্য আসছে, তিনি বার্সেলোনা ও স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। সবুজ গালিচায় তার পায়ের ড্রিবলিং আর চোখধাঁধানো গতি যেমন ভক্তদের মাতিয়ে রাখে, তেমনি মাঠের বাইরে তার নাম নিয়েও রয়েছে দারুণ এক কৌতূহল। বিশ্বজুড়ে যাকে সবাই এক নামে ‘লামিনে ইয়ামাল’ হিসেবে চেনে, তার আসল নাম ও নামের গঠন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তার বাবা মুনির নাসরাউই।

বিজ্ঞাপন

সাধারণত ধারাভাষ্যকার বা ফুটবলপ্রেমীদের ধারণা ছিল, ‘লামিনে’ হলো তার নাম এবং ‘ইয়ামাল’ হলো পারিবারিক পদবি। কিন্তু এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা। সম্প্রতি এক লাইভ স্ট্রিমে মুনির স্পষ্ট করে জানিয়েছেন, ‘ইয়ামাল’ কোনো পদবি নয়, এটি তার ছেলের নামেরই প্রথম অংশের অন্তর্ভুক্ত।

বার্সেলোনা তারকার পুরো নাম ‘লামিনে ইয়ামাল নাসরাউই এবানা’। নামের পেছনের এই গঠন ব্যাখ্যা করে তার বাবা জানান, শেষাংশের ‘নাসরাউই’ এসেছে বাবার দিক থেকে আর ‘এবানা’ এসেছে মায়ের দিক থেকে। আর ‘লামিনে ইয়ামাল’ পুরোটাই তার নামের প্রথম অংশ।

এই নামের পেছনে রয়েছে এক আবেগঘন ইতিহাসও। ইয়ামালের জন্মের আগে তার বাবা-মা যখন কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সে সময় ‘লামিনে’ ও ‘ইয়ামাল’ নামের দুই বন্ধু তাদের বাসা ভাড়া দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন। সেই কৃতজ্ঞতা এবং বন্ধুত্বের স্মৃতিকে অমর করে রাখতেই সন্তানের নাম রাখা রেখেছিলেন এই দুই বন্ধুর নামে।

কৈশোরেই ব্যালন ডি’অরের মঞ্চে আলোড়ন তোলা এবং মাঠে একের পর এক রেকর্ড গড়া এই বিস্ময়বালকের নামের পেছনের এই অজানা গল্পটি ফুটবলপ্রেমীদের কাছে তাকে আরও অনন্য করে তুলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন