ফেডারেশন কাপ

রোমাঞ্চ ছড়ানো ফাইনালে এগিয়ে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

রোমাঞ্চ ছড়ানো ফাইনালে এগিয়ে মোহামেডান

নাটকীয়তার পর নির্ধারিত সূচির একদিন পর আজ ফেডারেশন কাপের ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় মোহামেডান ও বসুন্ধরা কিংস। দুদলের উত্তাপ-উত্তেজনায় ঠাসা ফাইনাল ম্যাচটি ফুটবল অনুরাগীদের মধ্যে বাড়তি রোমাঞ্চ ছড়ায়। এই ম্যাচের প্রথমার্ধের খেলায় ২-১ গোলে এগিয়ে মোহামেডান।

কিংস অ্যারেনায় খেলার শুরুতেই গোল পাল্টা গোলে ফাইনাল ম্যাচ জমে উঠে। মাত্র পাঁচ মিনিটেই মোজাফফরভের গোলে এগিয়ে যায় সাদা-কালো জার্সিধারীরা। বক্সের ঠিক সামনে থেকে ফ্রি কিকে গোল করেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। তবে পরের মিনিটেই গোল হজম করে আনন্দ-উদযাপন ম্লান হয়ে যায় মোহামেডানের। পাল্টা আক্রমণে গিয়ে পেনাল্টি পায় কিংস। সেখান থেকে গোল করে স্কোর লাইন ১-১ করেন ডরিয়েলটন গোমেজ। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল কিংসের। কিন্তু রাকিব বল মোহামেডানের জালে বল জড়ালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর অবশ্য পেনাল্টির সুযোগ পায় মোহামেডান। তাদের মিডফিল্ডার শফিউল হোসেনকে বক্সের মধ্যে ফেলে দেন কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোজাফফরভ। তার নেওয়া শট ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৩৩ মিনিটে মোহামেডানকে আনন্দের উপলক্ষ এনে দেন সৌরভ দেওয়ান। সুসংগঠিত আক্রমণে যায় মোহামেডান। বক্সের মধ্যে জাহিদ হাসানের পাস থেকে বল পেয়ে সহজেই কিংসের গোলরক্ষককে পরাস্ত করেন সৌরভ। বিরতিতে যাওয়ার আগে আর গোল হয়নি। ফলে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থাকে মোহামেডান।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...