আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপ স্বপ্ন টিকে রইল ইতালি-সুইডেনের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ স্বপ্ন টিকে রইল ইতালি-সুইডেনের

বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হতো ইতালিকে। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নিজেদের প্রমাণ করলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।বাছাই পর্বের সেমিফাইনালে ঘরের মাঠ স্তাদিও দি বেরগামোতে ২-০ গোলে জিতেছে ইতালি। আজ্জুরিদের হয়ে গোল দুটি করেন সান্দ্রো টোনালি ও মোইজে কিনরা। অন্য সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়েছে বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১–১ গোলে ড্র ছিল ম্যাচটি। ফলে চূড়ান্ত পর্বের টিকিট পেতে আগামী মঙ্গলবার প্লে অফ ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি।

বিজ্ঞাপন

ম্যাচে ৫৬তম মিনিটে আসে আরধ্যের গোল। পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে গোল করে ইতালিয়ানদের এগিয়ে দেন সান্দ্রো তোনালি। ৭৪তম মিনিটে মোয়জে কিনের গোল নিশ্চিত করে দেয় এবার আর প্লে–অফের সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছে না ইতালি।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে বাঁচা-মরার লড়াইয়ে ভিক্টর ইয়োকেরেসই হয়ে উঠলেন সুইডেনের ভরসা। তার দুর্দান্ত হ্যাটট্রিকে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল সুইডেন। এখন চূড়ান্ত ধাপে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। ম্যাচে মাত্র ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়োকেরেস। প্রথমার্ধে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই স্ট্রাইকার। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি আদায় করে নিজেই সেটি কাজে লাগিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষদিকে ৯০ মিনিটে মাতিভি পনমারনেকোর একটি গোল ইউক্রেনকে কিছুটা সান্ত্বনা দিলেও তাতে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে অফের আরেক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ধাপে পৌঁছে গেছে পোল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইডেন। আগামী ১ এপ্রিল স্টকহোমে মুখোমুখি হবে দুই দল—সেই ম্যাচের জয়ী দলই নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপে জায়গা। আরেক ম্যাচে স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে কসোভো। ফাইনালে তাদের প্রতিপক্ষ তুরস্ক। নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ডেনমার্ক ফাইনালে খেলবে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...