বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমেধসে মৃত বেড়ে ৬৩৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ২ হাজারের বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। আকস্মিক বন্যার এই তাণ্ডবের মধ্যেও নেপালে একটি বাড়ি অক্ষত থাকার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বন্যার পানির তীব্র স্রোতে আশপাশের ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ওই বাড়িটি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় একটি পরিবারের সদস্যরা বাড়িটির ওপরের অংশে আশ্রয় নিয়েছেন। ভিডিওতে বন্যার স্রোতের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। চারপাশে কাদা, ধ্বংসাবশেষ ও পানির প্রবল প্রবাহ দেখা গেলেও বাড়িটির কাঠামো তাৎক্ষণিকভাবে ভেঙে পড়েনি। পরে পানি কমে গেলে বাড়িটিকে আবারও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে ভয়াবহ দুর্যোগের মধ্যে পরিবারটির বেঁচে যাওয়ার ঘটনাটি স্বস্তির একটি দৃশ্য হয়ে উঠেছে।

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রবল স্রোতে বাড়িঘর, সড়ক ও সেতু ভেসে গেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।

বন্যার উৎপত্তি নিয়ে প্রাথমিকভাবে হিমবাহ বা বরফ-শিলা ধস এবং নদীতে পানির আকস্মিক প্রবাহের বিষয়টি সামনে এসেছে। পাহাড়ি নদীর পানি অল্প সময়ের মধ্যে বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।

ভয়াবহ এই দুর্যোগের মধ্যে একটি বাড়ি এবং সেখানে থাকা পরিবারের নিরাপদে বেঁচে যাওয়ার দৃশ্য তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে নজর কেড়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্টে

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন