সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল নাসরকে ঘিরে আর্থিক সংকটের আলোচনা আরো জোরালো হয়েছে। কয়েক সপ্তাহ ধরেই খেলোয়াড়দের বেতন পরিশোধে বিলম্ব, নতুন ফুটবলার নিবন্ধনে জটিলতা এবং দলবদল কার্যক্রম স্থবির হয়ে পড়ার খবর প্রকাশ করছিল সৌদি ও ইউরোপীয় গণমাধ্যম। তবে সর্বশেষ খবরে জানা গেছে, সংকট কাটাতে গুরুত্বপূর্ণ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি দৈনিক আররিয়াদিয়াহর বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত মৌসুমের অতিরিক্ত ব্যয়ের কারণে আল নাসরের দেনার পরিমাণ ৮০০ মিলিয়ন সৌদি রিয়ালেরও বেশি হয়েছে। এই আর্থিক চাপের ফলে ক্লাবটি চলতি গ্রীষ্মকালীন দলবদলে একজন খেলোয়াড়ও নিবন্ধন করতে পারেনি। এমনকি জুন মাসের বেতনের একটি অংশও কয়েকজন খেলোয়াড় সময়মতো পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ক্লাবের আর্থিক কাঠামো পুনর্গঠনে মাঠে নেমেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের ব্যয় নিয়ন্ত্রণে স্বাধীন আর্থিক পরামর্শক নিয়োগ, প্রশাসনিক ক্ষমতার পুনর্বিন্যাস এবং নতুন বিনিয়োগকারী আনার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। তবে পিআইএফ সরাসরি অর্থ ঢালতে পারছে না; কারণ একই মালিকানাধীন একাধিক ক্লাবের ক্ষেত্রে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে ফিফার আর্থিক নীতিমালা মানতে হচ্ছে।
তবে সংকটের মধ্যেও আল নাসরের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী ক্লাবটি প্রয়োজনীয় ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে সার্টিফিকেট সংগ্রহ করেছে। এর ফলে আর্থিক বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দলবদলের বাজারে আবার সক্রিয় হওয়ার পথ খুলতে পারে। যদিও নতুন কোনো খেলোয়াড় নিবন্ধনের আগে ক্লাবকে নগদ অর্থপ্রবাহ ও বকেয়া দায়-দেনার বিষয়গুলো পুরোপুরি সমাধান করতে হবর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

