
ইরান যুদ্ধ যেভাবে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে ফাটল ধরাল
গত ১২ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে ফোন করেছিলেন। ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছে। জয়শঙ্কর এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। ঘটনাটি ঘটেছিল ৯ জুন। নাবিকরা ছিলেন পালাউয়ের পতাকাধারী ‘সেত্তেবেলো’ নামের একটি ট্যাংকারে। আমেরিকার দাবি























