
চীন সফরে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন মাস্ক-কুকসহ শীর্ষ ব্যবসায়ীরা
রয়টার্স জানিয়েছে, এই তালিকায় টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্প এবং বোয়িংয়ের কেলি অর্টবার্গ রয়েছেন। সফরকারী দলে আরো থাকছেন মেটার দিনা পাওয়েল ম্যাককর্মিক, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের স্টিফেন সোয়ার্জম্যান এবং মাস্টারকার্ডের মাইকেল মিয়েবাখ।

