
‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর
প্রথমবারের মতো ঢাকাই সিনেমার গানে যুক্ত হলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তবে তিনি গানে কণ্ঠ দেবেন না, বরং গান লেখা ও সুর করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। তার লেখা ও সুর করা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

