
সাক্ষাৎকারে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল
আবাসন খাতে সহায়ক করনীতি পুরো অর্থনীতিকেই উপকৃত করবে
বাংলাদেশের অর্থনীতিতে আবাসন খাত শুধু একটি ব্যবসায়িক খাত নয়, বরং কর্মসংস্থান, শিল্পায়ন, বিনিয়োগ এবং রাজস্ব আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্রায় ২৬৯টি শিল্প ও সেবা খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত এই খাত দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে
