
কীটনাশক পণ্য উৎপাদনে লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছে বামা
কীটনাশক পণ্য উৎপদনের ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)। বামার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ৫ শতাংশ শুল্ক দিয়ে কীটনাশক পণ্য আমদানি করা যায়। অথচ উৎপাদনের ক্ষেত্রে সব মিলিয়ে কাঁচামাল আমদানিতে ৫৮ শতাংশ কর দিতে হয়।


