
খুকৃবি’র ফিসারিজ অনুষদের এক ব্যাচের সবাই ফেল
পরিকল্পিতভাবে এক পরীক্ষায় অনুপস্থিত থাকায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ২৭ শিক্ষার্থীর রেজাল্ট ফেল এসেছে। এক সাথে সব পরীক্ষার্থীর অনুপস্থিতি একটি নজিরবিহীন ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিধিমালার লঙ্ঘন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।








