
মেসির রেকর্ড ভেঙে লিনেকারকে ছুঁলেন কেইন
বিশ্বকাপের মঞ্চে আবারও জ্বলে উঠলেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দলের প্রয়োজনে আরো একবার দ্যুতি ছড়ালেন এই ইংলিশ অধিনায়ক। তার দুর্দান্ত জোড়া গোলের ওপর ভর করে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।

