গ্রিসে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরাইল, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রোববার দক্ষিণ তুরস্কে আয়োজিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই জোটকে ঘিরে অঞ্চলটির মুসলিম দেশগুলো উদ্বিগ্ন। খবর মিডল ইস্ট আইয়ের।

ত্রিপোলির কাছে তীরে ভেসে আসা পাঁচজন শরণার্থীর লাশ উদ্ধার করেছে লিবিয়া। এছাড়া গ্রিস কর্তৃপক্ষ ক্রিট উপকূলে পৃথক ঘটনায় আরো তিনজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে। পুলিশ জানায়, লিবিয়ার উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের বাসিন্দারা শনিবার লাশগুলো খুঁজে পান।

গ্রিসের চিওস দ্বীপের কাছে অভিবাসী বহনকারী একটি স্পিডবোট ও কোস্টগার্ডের টহল জাহাজের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চিওসের মিরসিনিদি সমুদ্র সৈকতের কাছে এই ঘটনা ঘটে। উদ্ধারকারী দল সমুদ্র থেকে ১৪ জনের লাশ মৃতদেহ উদ্ধার করেছে।