
এখনো ‘বঙ্গবন্ধু পরিষদের’ দখলে পানি উন্নয়ন বোর্ড
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশজুড়ে পরিবর্তন ও পালাবদলের হাওয়া বইলেও ব্যতিক্রম চিত্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো)। প্রতিষ্ঠানটি এখনো ফ্যাসিবাদী সরকারের দোসর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু পরিষদের প্রভাবশালী নেতাদের দখলে রয়েছে।






















