
পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: ড. মাসুদ
ভারতের পশ্চিমবঙ্গের ভোটের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

ভারতের পশ্চিমবঙ্গের ভোটের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিগত ১৭ বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। বিগত দেড় বছর নির্বাচন বলে বলে বিচার ও সংস্কারকে ভুলিয়ে দিয়েছিলাম। এখন নখের কালি (ভোটের অমোচনীয় কালী) না শুকাতেই উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দিয়েছি।

শফিকুল ইসলাম মাসুদ
৭২ সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা নয়। আজকে প্রধানমন্ত্রীর বাংলাদেশে থাকার কথা না, দেশের বাইরে থাকার কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা। তিনি বলেন, গণভোটকে অস্বীকার করা হলে গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোট তারা কার্যকর করবে।

শাড়ি পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। কালাইয়া এলাকার রশোনা বেগম (৬৫) বলেন, ঈদের আগে এমন উপহার পেয়ে তিনি খুবই খুশি। নাজিরপুরের রুজিনা আক্তার (৩৭) জানান, নতুন কাপড় কেনার সামর্থ্য না থাকায় এই সহায়তা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।