
প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সফরের মাধ্যমে ঢাকা-বেইজিং রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের এক নতুন ভিত্তি তৈরি হতে যাচ্ছে, যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামী দিনে পথ চলবে দুই দেশ। এই মুহূর্তে বাংলাদেশের জন্য চীনের রাজনৈতিক ও কৌশলগত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘এক চীন নীতি’ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকা-বেইজিং। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে এক বৈঠকে উভয়পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধিসহ সার্বিক অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন এক উচ্চতায় নেওয়ার প্রত্যাশায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম দ্বিপক্ষীয় সফরে যাত্রা করেন গ্রেট ওয়ালের দেশে।