
বিয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বরিশালে মালয়েশিয়ান তরুণী
মালয়েশিয়া প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সোহেল খলিফাকে বিয়ের দুই বছর পর এই প্রথম স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন মালয়েশিয়ান তরুণী নুর হিদায়া নুর হিশাম। এ উপলক্ষে সোমবার রাতে গায়ে হলুদ এবং মঙ্গলবার (৩ জুন) দুপুরে প্রবাসী সোহেলের নাঠৈ গ্রামের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়।

