
দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থী
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।
