
নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভোট প্রার্থনায় মাঠে নামলে জামায়াতের নারী কর্মীদের বিভিন্নভাবে হুমকি ও হেনস্তা করা হচ্ছে। সম্প্রতি উপজেলার মুক্তারপুর এলাকায় ভোট চাইতে গেলে নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে এসব সামগ্রী ফেরত দেওয়া হয় বলে তারা দাবি করেন।


