
চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ
অভিযানে ওই এলাকায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮ হাজার টাকা মূল্যের ১২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।








