
ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জিসান ও শাওন দুই বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসছিলেন। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির ডাম্পট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশ মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদের ফেনী জেনারেল হাসপাতাল























