
খালের বাঁধ ভেঙে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার
স্থানীয় সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়ন সদর থেকে দক্ষিণে অবস্থিত কুইজ্জাখোলা গ্রামে যাতায়াতের একমাত্র পথ ছিল খালের ওপর নির্মিত ওই বাঁধটি। বিকল্প কোনো সেতু বা চলাচলের ব্যবস্থা না থাকায় গ্রামবাসী নিজেরাই বাঁধ তৈরি করে এটিকে সড়ক হিসেবে ব্যবহার করতেন।




