
রাজশাহীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হয়ে সাজেদুর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৮ মে) সকাল সাতটার দিকে উপজেলার সূর্যপাড়া এলাকার ফকিন্নি নদীর বেলী ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

