
মানবতাবিরোধী অপরাধ
সেনা কর্মকর্তাদের বিচার প্রশ্নবিদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম-খুন-অপহরণসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়া এখন চলমান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিযুক্ত সেনাকর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়।























