
কেমন আছেন চীনের মুসলিম নারীরা
শুক্রবার। জুমার নামাজ পড়তে যাব। আমার বাসস্থানের কাছাকাছি একটি মুসলিম মহল্লা রয়েছে। সেখানে দেশি-বিদেশি অনেকেই জুমা পড়েন। ঘটনাটি চীনের ইউননান প্রদেশের রাজধানী কুনমিং শহরের। আমি ইউননান বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা বিভাগের শিক্ষক। শহরের একপ্রান্তে ছ্যংকুং জেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই থাকি।
