
রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা
বিজয়-২৪ হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, “গত বছরও আমরা হলের প্রতিটি লিচু গাছের ফল শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এ বছরও শিক্ষার্থীদের সহায়তায় গাছ থেকে লিচু সংগ্রহ করে রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এই আয়োজন আমাদের শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয় এবং হলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে
