
তীব্র তাপপ্রবাহে পানিশূন্যতা? কীভাবে বুঝবেন আপনার শরীরের অবস্থা
বৈশাখের তীব্র গরমে দেশে তাপপ্রবাহ ক্রমেই বাড়ছে, যার প্রভাব পড়ছে স্বাভাবিক জনজীবনে। অতিরিক্ত গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বেরিয়ে যায়, ফলে দেখা দেয় পানিশূন্যতা। অনেক সময় এই সমস্যা ধীরে ধীরে তৈরি হয় এবং শুরুতে সহজে ধরা পড়ে না।

