
তুরাগে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) আর নেই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

