
অপরিকল্পিত ময়লার ভাগাড়, দূষণের কবলে সুগন্ধা নদী
ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতীরবর্তী পুরাতন স্টিমারঘাট এলাকা বিশাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে প্রতিদিন শহরের গৃহস্থালি, বাজার ও অন্যান্য আবর্জনা উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে।
