
জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা
আলোচনায় টেকনাফের বাহারছড়া এলাকায় অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি গুরুত্বের সঙ্গে উঠে আসে। কয়েকজন অংশগ্রহণকারী এলাকাটির বর্তমান পরিস্থিতির সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের পাহাড়ে এক সময় গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানার সঙ্গে তুলনা করেন।















