
‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান
বাংলাদেশে ‘আদিবাসী’ জনগোষ্ঠীর অস্তিত্ব ও পরিচয় অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দেওয়া বক্তব্য প্রত্যাহার বা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে দুটি আন্তর্জাতিক সংগঠন। সংগঠন দুটি হলো পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএ











