
কুমিল্লায় জোড়া খুনের নেপথ্যে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ‘সিরিয়াল কিলার’
কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মানিক মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামের আমিনুল ইসলাম ওরফে দুলালের ছেলে।
















