
আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া এলাকার একটি ব্রিজের নিচে কচুরিপানার ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।























